নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামিকাল (৭ মে) দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনা ভাইরাসের প্রকোপের পর থেকে ভার্চুয়াল সংবাদ মাধ্যমেই এসব সিদ্ধান্ত হয়৷ আগামিকালের টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যর দল ঘোষণা করেছে পিসিবি।
আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুইজনকে নতুন যোগ করে দল ঘোষণা করেন অধিনায়ক বাবর আজম। আগের টেস্ট খেলা দলের সাথে নতুন যুক্ত হয়েছেন হারিস রুউফ ও তাবিশ খান।
হারারে স্পোর্টস ক্লাবের আগামিকাল ২য় ও সিরিজ নির্ধারনি শেষ টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও পাকিস্তান। ম্যাচ শুরু৷ বাংলাদেশ সময় ১ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এর আগে সিরিজের ১ম টেস্টে ইনিংস ও ১১৬ রানে জিতেছে বাবর আজমের দল।
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড-
আবিদ আলি, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, তাবিশ খান, নওমান আলি, সাজিদ খান ও হারিস রউফ।
