সম্পর্ক ভালো থাকলেই পাকিস্তান দলে সুযোগ হয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে কোচ আর অধিনায়কের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। এর আগেও পাকিস্তানে ক্রিকেটে এমন অভিযোগ শোনা গিয়েছিল। দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষিত থাকা জুনায়েদ খানও এবার একই অভিযোগ তুললেন। পাকিস্তানের বাঁহাতি এই পেসার মনে করেন, কোচ আর অধিনায়কের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে দলে বেশি সুযোগ হয়।

একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন জুনায়েদ। তবে সময়ের সাথে সাথে তিন ফরম্যাট থেকেই জায়গা হারিয়েছেন বাঁহাতি এই পেসার। এরপর ২০১৯ বিশ্বকাপের আগে জায়গা হারান  ওয়ানডে তিনি।

তারপে দুই বছর পেরিয়ে গেলেও জাতীয় দলে ‍সুযোগ হয়নি ৩১ বছর বয়সি এই পেসারের। দলে বেশি সুযোগ পাওয়ার জন্য কোচ এবং অধিনায়কের সঙ্গে ভালো সম্পর্ক থাকা জরুরি বলে মনে করেন তিনি। জুনায়েদের ধারণা, একজন ক্রিকেটার কোন শহর থেকে এসেছে সেটাও নাকি নির্ভর করে সুযোগ পাওয়ার ক্ষেত্রে।

এ প্রসঙ্গে জুনায়েদ বলেন,’‘আপনার যদি কোচ আর অধিনায়কের সঙ্গে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি বেশি সুযোগ পাবেন। এটি নির্ভর করে আপনি কোন শহরের। আপনি যদি কোনো বড় শহরের হয়ে থাকেন তাহলে সবাই আপনার পক্ষে কথা বলবে।’’

তিনি আরও বলেন,”আমার আর ইয়াসির শাহের মতো লোকেরা সোয়াবি। এখান (সোয়াবি) থেকে কোনো টিভি চ্যানেল বা মিডিয়া ব্যক্তি নেই, তাই মিডিয়া থেকে আমাদের নির্বাচন নিয়ে নির্বাচকদেরও কোনো চাপ নেই।আমি তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলেছি। আমি বিশ্রাম চাইতাম কিন্তু আমাকে বিশ্রাম দেয়া হয়নি। এরপর এমন একটা সময় এসেছিল যখন আমি খারাপ করলাম তখন পছন্দ-অপছন্দের ভিত্তিতে উপেক্ষা করা হলো। আমি পারফর্ম করছিলাম তবে সঠিক সুযোগ দেওয়া হচ্ছিল না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »