ওয়েস্ট ইন্ডিজ দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরে আসা অনবদ্য পারফরম্যান্স করা জশুয়া ডা সিলভা, এনক্রুমাহ বনার, কাইল মেয়ার্সরা নতুন করে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেয়েছেন। তিনজনই টেস্ট ক্যাটাগরির মাধ্যমে প্রথমবারের মত চুক্তির অন্তর্ভুক্ত হলেন। এছাড়া ওয়ানডে সিরিজে ভালো করার ফল হিসেবে আকিল হোসেন সীমিত ওভারের জন্য চুক্তিতে স্থান পেয়েছেন।

ঘোষিত চুক্তির তালিকায় মোট ১৮ জন ক্রিকেটার রয়েছেন। এর আগে এই চুক্তিতে ছিলেন ২২ জন। বাদ পড়াদের তালিকায় আছেন রস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমেয়ারের মত ক্রিকেটাররা।

একনজরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা

তিন ফরম্যাটের চুক্তিতে : জেসন হোল্ডার

শুধু লাল বলের চুক্তিতে : ক্রেইগ ব্রাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বনার, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মেয়ার্স ও কেমার রোচ।

শুধু সাদা বলের চুক্তিতে : কাইরন পোলার্ড, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শাই হোপ, আকিল হোসেন, এভিন লুইস, আলজারি জোসেফ, নিকোলাস পুরান ও হায়ডেন ওয়ালশ জুনিয়র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »