নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা বিরতি শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করলেও সর্বশেষ নিউজিল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। কিউইদের মাটিতে সিরিজে ভালো করতে না পারলেও সেই হতাশা ভুলে যেতে চান সৌম্য সরকার। একই সঙ্গে নতুন করে পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।
গেল কয়েক সিরিজে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। ওয়ানডেতে ভালো করলেও টেস্ট পারফর্মমেন্স ভালো হচ্ছে না একেবারেই। তবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে খেলা হওয়ায় আশাবাদী সৌম্য। আসন্ন এই সিরিজে সবাই ভালো করবে বলেও বিশ্বাস করেন তিনি।
এ প্রসঙ্গে সৌম্য বলেন,’‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে থেকে চিন্তা করাই ভালো। তো সামনে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজ আছে, সেখানে আগেরগুলো ভুলে গিয়ে নতুন করে পারফর্ম করে আবার হোম সিরিজ হোমেই থেকে যাবে। আমরা আশাবাদী যেসব প্লেয়ার হোম সিরিজে সবাই ভালো করবে।’’
সর্বশেষ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ২০৯ রানের ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। তবে ওয়ানডে দলে থাকা যারা টেস্ট সিরিজ খেলেছেন তারা নিজেদের শতভাগ দিতে পারলে ভালো কিছু হবে বলে মনে করেন সৌম্য।
তিনি বলেন,’‘সব সময়ই যখন আমরা মাঠে নামি জেতার জন্যই নামি। ম্যাচেও তার চেষ্টা করব আমরা। চেষ্টা থাকবে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ। আশা করবো যে তিনটি ম্যাচই আমরা খুব ভালোভাবে খেলবে এবং তার থেকে বড় কথা যে, মাঠে ক্রিকেট টা খুব ভালো। এবং সব দিকটা যেন সবার ভাল হয় এদিকে দৃষ্টি থাকবে। আমার মনে হয় যে শ্রীলঙ্কায় যারা টেস্ট ম্যাচ খেলেছে, যারা ব্যাটিং করেছে, বোলিং করেছে এখানে যদি ওভাবে বোলিংয়ের লাইন-লেংথ ঠিক করে বা ব্যাটিংয়ের সবকিছু শতভাগ দিতে পারে তাহলে সেটি ভালো হবে।’’
