পুনরায় পিএসএল স্থগিত হওয়ার আশংকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা মহমারি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে স্থগিত হয়েছে আইপিএল। এর আগে মার্চ মাসে একই কারণে স্থগিত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান ফ্রাঞ্জাইজি বিত্তিক টুর্নামেন্ট পিএসএল। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও আইপিএল-এর ক্রিকেটাররা আক্রান্ত হওয়ায় আতংকিত অবস্থায় সংশয়ে আছে পাকিস্তান সুপার লীগ কতৃপক্ষ। করোনার সংক্রমণ এড়াতে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল-এর বাকি ম্যাচগুলির আয়োজন করার দাবি উঠে। পিএসএল-এর ছয়টি দলের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। গত সপ্তাহেই বাকি ম্যাচগুলো সেখানে আয়োজন করার প্রস্তাব দিয়ে আবেদন জানিয়ে চিঠি দেয় দলগুলো। এতে রাজি হয়ে, ১লা জুন টুর্নামেন্টটি আয়োজন করার পদক্ষেপ নিয়ে এগোতে চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২৩ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সকল ক্রিকেটারের। সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। ২ জুন থেকে ১৪ জুন অবধি হবে গ্রুপ পর্যায়ের খেলা। ১৬ থেকে ১৮ জুন হবে প্লে অফের খেলা। ২০ জুন ফাইনাল।

ভারতের ন্যায় পাকিস্তানেও করোনার সংক্রমণ বিরাট আকার নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আংশিক লকডাউন চলছে। গত বছর ১৪ টি ম্যাচ খেলা হয়েছিল এই লিগে। এরপর আবার শুরু হচ্ছে পিএসএল। তবে ঝুঁকি নিতে চাইছেন না কোনও দলের কর্তারাই। সেই কারণে পিএসএল সড়ানোর  সম্ভাবনা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »