বিমানবন্দর আর বাইরের খাবারেই ভেঙেছে সুরক্ষা বলয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরী করেও রক্ষা পায়নি আইপিএল।১৪তম আসরের ২৮ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরই হানা দেয় এ ভাইরাস। ২৯তম ম্যাচ শুরুর আগেই খবর আসে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর।

এরপর খবর পাওয়া যায় আরো একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যের আক্রান্তের কথা। এতে করে বাধ্য হয়েই মাঝপথে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল। কিন্তু আইপিএলের এই সুরক্ষা বলয় ভাঙলো কিভাবে? এ প্রশ্ন সকলের মনেই।

ভারতের অন্যতম প্রধান সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে,”আইপিএলের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতের জন্য ব্যবহৃত হতো এয়ারপোর্ট। আর এর মাধ্যমেই ছড়িয়ে পড়তে পারে করোনা।”

সংবাদ মাধ্যমটি আরো জানায়,”গত সপ্তাহ থেকে হোটেলে বাইরের তৈরি খাবার প্রবেশের অনুমতি দেয় আইপিএল কতৃপক্ষ। এই খাবার পৌছে দিতে আসা ব্যাক্তিদের মাধ্যমেও জৈব সুরক্ষা বলয়ে করোনা প্রবেশ করতে পারে বলে ধারণা সংবাদ মাধ্যমটির। এ ছাড়া সাপোর্ট স্টাফ, মাঠ কর্মী, হোটেল কর্মী, নেট বোলার কিংবা ড্রাইভারের মাধ্যমেও করোনা আক্রান্ত হতে পারেন কোন ক্রিকেটার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »