আরব আমিরাতে পিএসএল চায় ফ্র‍্যাঞ্চাইজিগুলো-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান প্রিমিয়ার লীগ পিএসএল এর ৬ষ্ঠ অনির্দষ্টকালে জন্য বন্ধ করা হয়েছিল। পাকিস্তানে করোনা প্রকোব বেড়ে যাওয়া কিংবা একাধিক ফ্রাঞ্চাইজি ক্রিকেটাররা করোনা প্রটোকলের নিয়ম ভঙ্গ করায় আসরের বাকি ম্যাচ বাতিল করা হয়েছিল। সেখানের পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় ১ জুন থেকে ফের শুরু হবে পিএসএল। তবে ফ্র‍্যাঞ্চাইজি মালিকগুলো চাওয়া টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে হোক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুরু হওয়ার কথা আগামী ১ জুন থেকে। টূর্নামেন্টপর ১৪ টি ম্যাচ আয়োজন হয়েছিল। গত মার্চের ৩ তারিখ সর্বশেষ পিএসএল ম্যাচ আয়োজন হয়েছিল। নতুন সূচি অনুযায়ী এই ম্যাচগুলোও পাকিস্তানেই আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু উপমহাদেশে হঠাৎ করেই করোনার আক্রমণ বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানে নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার দাবি জানিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো।

উল্লেখ্য, করোনার কারনে আইপিএলের ১৪ তম আসর এর খেলা বন্ধ করা হয়েছে। ২৯ ম্যাচ খেলার পর অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধের ঘোষণা করেছে (বিসিসিআই)। আইপিএল এর ২০২০ আসর অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরতে। এবার পিএসএল এর বাকি ম্যাচ গুলোর আয়োজন হবে আমিরতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »