১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে সাকিব-মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ দুপুরেই হটাৎ করে আইপিএল স্থগিত হবার সিদ্ধান্ত হয়। এবং এর পরই খেলোয়াড়দের দেশে ফেরানোর ব্যপারে প্রতিটি দেশের বোর্ডের সাথে বিসিসিআইএর আলোচনা হয়। এদিকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সাকিব-মুস্তাফিজরা দেশ ফিরলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা লাগবে, এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথমত আগামি ১৯ মে সাকিব-মুস্তাফিজদের দেশে আসার কথা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাকিব-মুস্তাফিজদের দেশের ফেরার পর কোয়ারেন্টাইন ইস্যুতে চিঠি দেয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিষ্কার ভাবে জানানো হয় যে সাকিব-মুস্তাফিজকে দেশে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় আর কোনো ঝামেলা থাকছে না। কাল পরশুর মধ্যেই দেশে ফিরে আসবে সাকিব-মুস্তাফিজরা। আর দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা। এবং কোয়ারেন্টাইন শেষে শ্রীলঙ্কা সফরের জন্য দলের সাথে যোগ দিবেন তারা।

সাকিব মুস্তাফিজদের প্রসঙ্গে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘সাকিব ও মুস্তাফিজের কোয়ারেনটাইন বাধ্যতামূলক। বিসিবি’র পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু আমরা না করে দিয়েছি। কারণ নিয়মানুযায়ী ওদের ১৪ দিনের কোয়ারেনটাইন করতেই হবে।’

এদিকে ভারতের সাথে বাংলাদেশের সকল ফ্লাইট বন্ধ থাকায় কিভাবে কোন উপায়ে সাকিব-মুস্তাফিজকে দেশে ফেরানো যায় সে ব্যাপারে আলোচনা করছে বিসিবি। তবে যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »