বাতিল করা হলো ডমিঙ্গোর ছুটি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের বর্তমান হেডকোচ রাসেল ডমিঙ্গো, সাউথ আফ্রিকান কোচ দারুন আলোচিত এবং সমালোচিত। তার কোচিং পছন্দ নয় ক্রিকেট ভক্তদের এক অংশের, তার অধীনে দলের পারফরমেন্সও হতাশাজনক ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষ হয়েছে মাত্রই, দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। গুঞ্জন শোনা যাচ্ছিলো এই সিরিজের পরে কোচের দায়িত্ব থেকে ছেটে ফেলা হবে ডমিঙ্গোকে। কিন্তু গুঞ্জন গুঞ্জন রয়ে যাচ্ছে। ছেটে ফেলার পরিবর্তে বাতিল করা হয়েছে ডমিঙ্গোর ছুটি ।

শ্রীলঙ্কা সফর শেষ করে নিজ দেশে ফেরার কথা থাকলেও তা আর হচ্ছে না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তার ছুটি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দলের সাথে বাংলাদেশে ফিরে আসছেন তিনি। বিশ্বজুড়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। এ কারণে বিদেশে যাতায়াতের ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক ভূমিকা পালন করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাতিল হল ডমিঙ্গোর ছুটি। ছুটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান ।

ডমিঙ্গোর দেশ দক্ষিণ আফ্রিকায় করোনার অবস্থা নাজুক। সংক্রমণ ছড়াতে ছড়াতে দেশটিতে দেখা দিয়েছে ভাইরাসের নতুন প্রজাতি, যা পূর্বেকার প্রজাতিগুলোর চেয়ে বেশি সংক্রামক এবং ক্ষতিকারক। আর তাই দক্ষিণ আফ্রিকা থেকে অন্যান্য দেশে প্রবেশের ক্ষেত্রে আছে বাড়তি বিধিনিষেধ।সবকিছু মিলিয়ে ডমিঙ্গোর ছুটি বাতিল হয়েছে। শ্রীলঙ্কা থেকে তাই দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা থাকলেও এ যাত্রায় বাড়ি যাচ্ছেন না তিনি, শিষ্য ও সহকর্মীদের সাথে ফিরছেন বাংলাদেশে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »