করোনায় ভারতকে ৫০ হাজার ডলার দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খেলোয়াড়ের পাশাপাশি এবার তাদের পাশে এসে দাঁড়ালো ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতকে তারা ৫০ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ এই অর্থ ব্যয় করা হবে ভারতের অক্সিজেন সঙ্কট নিরসনে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলে।

তিনি বলেছেন,”অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ক্রিকেট হলো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ। তাই ইউনিসেফের মতো সংস্থার সঙ্গে তাদের সাহায্য আমরা এগিয়ে আসতে পেরে গর্বিত।”

এর আগে রাজস্থান রয়্যালস তাদের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকতে ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছেন। এ ছাড়া ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ানর প্যাট কামিন্স, ব্রেট লি সহ অনেকেই আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »