সুন্দর সমাজ গড়তে খেলাধুলা সহ নানা পদক্ষেপ নিয়ে আসলেন সিলেটের একদল তরুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে উন্নত দেশ গঠন এবং দেশের উন্নতি-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে তরুণদের ভূমিকা অপরিসীম। এটা সর্বজন বিধিত যে, কেবল তরুণরাই পারবে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণ করতে। ইসলামে তারুণ্যের গুরুত্ব অপরিসীম। তারুণ্য মানবজীবনের অমূল্য এক সম্পদ। এটা জীবন মহীরুহের বিকশিত চারাগাছ। তারুণ্য কাঁচা বয়সের একটি উদ্দীপনার নাম। তারুণ্য অর্থ হচ্ছে বাঁধা না মানা। তীব্র স্রোতে উজান সাঁতারে পাড়ি দেয়াই তারুণ্যের ধর্ম। চেতানাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতার সকল চড়াই-উৎরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। বিজয়ের পুষ্পমালা তাদের পদচুম্বন করে। ইতিবাচক অর্জনসহ সর্বক্ষেত্রেই রয়েছে তাদের অবদান।

তারুণ্য তথা যৌবনকে সঠিকভাবে কাজে লাগিয়ে সমাজবিনির্মানে উদ্ধুদ্ধ হয়ে সিলেট সদর উপজেলার কালাগুল গ্রামের একদল তরুন একটি সামাজিক সংগঠন গড়ে তুলেন। এবং সংগঠনটির নাম দেন “গ্লোরুয়াস ক্লাব কালাগুল”। সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, সমাজে সব উন্নয়ন মূলক কাজ করা, সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার মাধ্যম মাধ্যমে সমাজের তরুন সমাজকে উৎফুল্ল করে সামাজিক অপরাধ প্রবনতা হৃাস করা সহ সমাজ বিনির্মানে প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

গত ১লা মে রোজ শনিবার, ঘরোয়া পরিবেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির যাত্রা শুরু হয়। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটি উদ্ধোধন করেন স্থানীয় ইউপি সদস্য, বিশিষ্ট সমাজেসবক জনাব বসির আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক হাবিবুল রহমান ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব জনাব মনিরুজ্জামান মনির সাহেব সহ এলাকার তরুন সমাজ।

সংগঠনটির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব বসির আহমদ সাহেব বলেন, “সমাজবিনির্মানে তরুনদের ভূমিকা প্রয়োজন, তরুরাই পারবে আগামীর সয়ংসম্পূর্ন সমাজ গঠন করতে। তুমরা তুমাদের লক্ষ্য অবিচল রেখে কাজ কর, তুমারাই পারবে সুন্দর ও সাবলীল একটি সমাজ গঠন করতে। বিশেষ অতিথি হিসাবে হিসাবে আরও একাধিক ব্যাক্তি বক্তব্য প্রদান করে গ্লোরিয়াস ক্লাব কালাগুল এর সকল সদস্যেদের অনুপ্রাণিত করেছেন।

আমাদের তরুণদের সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব যে সমাজের রয়েছে তার চেয়ে বেশি রাজনৈতিক দল ও নেতাদের। দেশের রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে মুক্তচিন্তা ও মননের তরুণ সমাজ গড়ে তুলতে না পারলে একটি জাতি বিকশিত হতে পারে না। তরুণেরাই রাষ্ট্রের শক্তি, এদের সঠিক পথে পরিচালিত না করতে পারলে তার খেসারত সমগ্র জাতিকেই দিতে হবে। পরিশেষে দেশের মুক্তচিন্তাশীলদের কাছে অনুরোধ, আমাদের তরুণ প্রজন্মকে তাদের মতো করে বেড়ে উঠতে সহযোগিতা করুন। এটা আমাদের সবার দায়িত্ব। নেতিবাচক ও বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে তরুণ সমাজকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »