নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছে টাইগাররা। প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্ট হেরেছে ২০৯ রানের বড় ব্যবধানে। সিরিজ শেষ এবার দেশে ফেরার পালা। আগামীকাল মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশে পা রাখবেন।
বিশেষ বিমানে করে একটি ফ্লাইটে বিকাল পৌনে চারটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে ক্রিকেটাররা। দেশে ফিরলেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিদেশ ফেরতদের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক আরোপ করা আছে। এতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ভাটা পরতে পারে টাইগারদের।
প্রস্তুতিতে যেন কোন ব্যাঘাত না ঘটে এজন্য বোর্ড থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। শ্রীলঙ্কায় ক্রিকেটাররা ছিলেন জৈব সুরক্ষিত বলয়ে, বারবার করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে সবাইকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন,’‘স্বাস্থ্য অধিদপ্তরের শরণাপন্ন হয়েছে বোর্ড। দেশে ফেরার পর ক্রিকেটারদের কোয়ারেন্টাই নীতিমালা যেন লঙ্কা সিরিজ ঘিরে শিথিল হয় সে ব্যাপারে জানিয়েছি। এছাড়া আইপিএল থেকে সাকিব-মুস্তাফিজ ফিরে আসার পর তাদের ক্ষেত্রে কি হবে, যেহেতু তারা ভারত থেকে ফিরছে, কোনো জটিলতা যাতে না হয়, সেসব বিষয়ে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।”
