বিসিবির সাবেক সভাপতি কেজেড ইসলাম আর নেই!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একসময় বেশ সুপরিচিত ছিলো স্কুল ক্রিকেট। ঢাকা সহ বিভিন্ন শহরে হতো স্কুল ভিত্তিক ক্রিকেট চালু হয়। আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, জাভেদ ওমর বেলিম থেকে শুরু হাবিবুল বাশাররা উঠে এসেছেন এই নির্মাণ স্কুল ক্রিকেট থেকে। আর এই স্কুল ক্রিকেটের জনক হলেন কামাল জিয়াউল ইসলাম। যাকে৷ সংক্ষেপে৷ কিংবা সুপরিচিত হচ্ছেন কে জেড ইসলাম নামেই।

১৯৮২ সালে তিনি স্কুল ক্রিকেট প্রতিষ্ঠা করেন। ১৯৮২ থেকে ৯৬ সাল পর্যন্ত তার অধীনের স্কুল ক্রিকেট সফল ভাবে চলে আসছিলো। কিন্তু সেই স্কুল ক্রিকেটের জনক কে জেড ইসলাম আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর সোমবার বেলা ৩ টা ৫০ মিনিটে তিনি পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয় ৮৬ বছর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ছিলেন তিনি। তার সময়ে সবসময় একটা চেষ্টা থাকতো বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত লাভ করানো। ১৯৭৮ সালে আজাদ বয়েজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি । ক্রিকেটে এই তাঁর আনুষ্ঠানিক পথচলা শুরু। তার প্রেক্ষিপেই আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় সফরে আসে। সেখানে এমসিসির বিপক্ষে খেলা আজাদ বয়েজের দল থেকেই উঠে আসেন জাবেদ ওমর, হাবিবুল বাশাররা।

আশির দশকে যখন কেউ ক্রিকেট নিয়ে চিন্তাও করেনি তখন এই মানুষটিই ক্রিকেট নিয়ে পরিকল্পনা করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন স্কুল ক্রিকেট। আজ হয়তো স্কুল ক্রিকেট কালে ভদ্রে হারিয়ে গেছে কিংবা কয়েক জায়গায় আছে। তবে সেই স্কুল ক্রিকেটের কারিগর তথা ক্রিকেটের কারিগর কে জেড ইসলাম চিরস্মরণীয় হয়ে থাকবে সবসময়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »