র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা খুব ভালো যাচ্ছে না, একের পর এক অপ্রাপ্তির মাঝে প্রাপ্তির খাতা প্রায় শূন্য। টেস্ট, ওয়ানডে কি টি২০ সব ফরমেটেই খারাপ দলের অবস্থা নাজেহাল। তবে এমন সময়ে কিছুটা হলেও খুশির সংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল।

গত মাসে নিউজিল্যান্ডে গিয়ে টি২০ ও ওয়ানডেতে হোয়াইওয়াশের শিকার হয়ে হয়েছে তামিম রিয়াদরা। টি২০ সিরিজ হেরে হারিয়েছে গুরুত্বপূর্ন একটি পয়েন্ট ও । তবে ওয়েস্ট ইন্ডিজ একধাপ পিছানোর কারণে টি২০ র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে এলো মাহমুদুল্লাহ রিয়াদের দল । ফলে টাইগারদের বর্তমান অবস্থান ৯ নম্বরে।

সোমবার বার্ষিক হালনাগাদ করে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে গত বছরের মে থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ আর আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।আর তাতে ১ পয়েন্ট এক হারিয়েও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৫।

এদিকে যথারীতি ২৭৭ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ২৭২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ভারত।বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ফলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। ২৬৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নিউজিল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »