সিরিজ হারলেও প্রাপ্তি খুঁজে পেয়েছেন মুমিনুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশবিশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬০ রান আর শ্রীলঙ্কার ছিল ৫ উইকেট। দিনের শুরু থেকেই বাংলাদেশ দল হাড়াতে থাকে একেরপর এক উইকেট। তবে, শক্তি সামর্থ নিয়ে একটু লড়াই করেছিলেন মেহেদি হাসান মিরাজ কিন্তু শেষ পর্যন্ত তিনিও সতীর্থদের পথেই হাটলেন। তার ব্যাট থেকে আসে ৩৯ রান। প্রথম সেশনে ২৩ ওভারে বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৩৭ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ সবকটি উইকেট হারায় ২২৭ রানে। ২০৯ রানের বড় ব্যবধানে হেরে বাংলাদেশ সিরিজ হারে ১-০ ব্যবধানে।

দুই ম্যাচের সিরিজে ভাল ফলাফল করতে না পারায় আক্ষেপটা যেন থেকেই গেল। এ বিষয়ে অধিনায়ক মমিনুল হক বলেন, অবশ্যই প্রাপ্তির কিছু না কিছু আছে। আমরা সিরিজ হেরেছি, এই নয় যে সব হেরে গিয়েছি। হয়ত আমি জানি একটু সমালোচনা হবে, অনেকে অনেক কথা বলবে। এর ভিতরেও অনেক ইতিবাচক দিক আছে বলে আমার মনে হয়।

লাস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ড্র ও আরেকটি হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শেষ করে বাংলাদেশ। কিন্তু, এর মাঝে একটি জয় পেতেও সক্ষম হয়নি মমিনুল হকের বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ড্র করে ২০ পয়েন্ট নিয়েই আটকা পরে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »