নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাবের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি পাঞ্জাব। এদিন অবশ্য নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুল এপেন্ডিক্সের ব্যাথায় হাসপাতালে যাওয়ায় খেলতে পারেননি তিনি। তার বদলি অধিনায়কের দায়িত্ব পান মায়াঙ্ক আগারওয়াল। এদিন রাহুলের বদলি আগারওয়ালের সাথে ওপেনিংয়ে নামে প্রভাসিমরান! তবে একপ্রান্তে আগারওয়াল টিকে থাকলেও আরেক প্রান্তে ছিলো আসা যাওয়ার মিছিল।
দলীয় ৩৫ রানেই টপ অর্ডারের দুই উইকেট হারায় পাঞ্জাব। ৩য় উইকেটে অনেকটা স্লো খেলতে থাকেন আগারওয়াল ও ডেভিড মালান। মালান ২৬ বলে ২৬ রানে ফিরলেও একপ্রান্তে একা হাতে প্রতিরোধ করেন আগারওয়াল। হুডা-জর্ডানরাও পারেননি টিকতে, কিন্তু আগারওয়ালের হার না মানা অপরাজিত ৯৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে দিল্লি। ৬ ওভারেই আসে ৬৩ রান! দলীয় ৬৩ রানে ২২ বলে ৩ ছয় ও ৩ চারে ৩৯ রান করে আউট হন পৃথ্বি শ। ২য় উইকেটে শিখর ধাওয়ান ও স্টিভ স্মিথের ৪৮ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় দিল্লি। স্মিথ ফেরেন ২৪ রানে! ধাওয়ান-পান্তের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে গেলে শেষ দিকে আউট হন রিশভ প্যান্ট। ধাওয়ানের ৪৭ বলে ৬৯ আর শেষে হেটমায়ারের ৪ বলে ১৬ রানের ক্যামিওতে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয় পায় দিল্লি ক্যাপিটালস।
