নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল এর ১৪ তম আসরে রাজস্থান রয়্যালস এর হয়ে মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। রাজস্থান এর জার্সিতে দূর্দান্ত সময় পার করেছেন তিনি। বল হাতে একের পর এক দূর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে আনছেন পুরনো কাটার মাস্টারকে। কাটার, অফ কাটার এবং স্লোয়ার এর মিশ্রনে বিভ্রান্তিতে ফেলছেন ব্যাটসম্যানদের। সেই সাথে ডেথ ওভারের দূর্দান্ত সব ইয়ার্কারে ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছেন। আহ এই তো মোস্তাফিজ, এই তো শুরুর মোস্তাফিজ।
বাংলাদেশ ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। । খুব অল্প সময়েই আন্তর্জাতিক খ্যাতি পাওয়া মুস্তাফিজ সময়ের সাথে সাথে ছড়িয়েছে বিষ্ময়। একের পর এক বিষ্ময় উপহার দেওয়া মোস্তাফিজ পেয়েছেন কাটার মাস্টার উপাধি। তার নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। গতি কম হলেও ভয়ঙ্কর কাটার আর স্লোয়ার এর সামনে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান-কেও তার বোলিং-এর সামনে সংগ্রাম করতে দেখা যায়।
আইপিএল এর প্রথম আসরেই নিজেকে প্রমান করেছিলেন মোস্তাফিজ। যার বলে পরাস্ত হয়েছিলেন ডি ভিলিয়ার্স , কোহলি, রাসেল কিংবা শেন ওয়াটসন এর মতো ব্যাটসম্যানরা। এবার বদলেছে সময়, বদলেছে মোস্তাফিজ এর আইপিএল দল। কিন্তু বল হাতে যেন শুরুর মোস্তাফিজকেই দেখা যাচ্ছে। এই আসরে শুরু করেছিলেন পাঞ্জাব কিংস এর বিপক্ষে খরুচে বোলিং দিয়ে।
সেখান থেকে ঘুরে দাড়াতেও সময় নেন নি এই বা,হাতি পেসার। আজ সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিপক্ষে এই আসরের সেরা বোলিং করেছেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। নিজের করা দ্বিতীয় ওভারেই দারুন এক স্লোয়ারে বোল্ড করেছেন মানিষ পান্ডিয়াকে। তৃতীয় এবং শেষ ওভারে ফিরিয়েছেন মোহাম্মদ নবী এবং রশিদ খানকে। এখন পর্যন্ত মোট ৭ ম্যাচ খেলে ২৭ ওভার বল করে ২৮.০০ গড়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। ৮.২৯ ইকোনমিক রেটে বল করছেন তিনি। ধারাবাহিকতা বজায় রেখে বাকি ম্যাচ গুলোতে পারফরম্যান্স করতে পারলে মোস্তাফিজ হতে পারেন এই আসরের অন্যতম সেরা বোলার।
নিউজক্রিকেট /রাসেল. ।
