নিজেকে ভিলিয়ার্সের কাতারে রাখছেন না পোলার্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন কাইরন পোলার্ড। মাত্র ৩৪ বলে ৮৭ রান করে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। গতকাল মাঠের চতুর্দিকেই শট খেলেছেন তিনি।

এমন অতিমানবীয় ইনিংস খেলার পর তাকে অনেকে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করছেন। তবে পোলার্ড জানিয়েছেন, তিনি ভিলিয়ার্সের মতো ৩৬০ ডিগ্রি নন। তবে মাঠের যেকোনো অংশ কাজে লাগানোর সামর্থ্য আছে তাঁর।

পোলার্ড বলেন,”আমি নিজেকে ৩৬০ ডিগ্রি বলবো না। আমি এর ধারেকাছেও নেই। কিন্তু আমি মাঠের বেশ কয়েকটি প্রান্ত কাজে লাগিয়েছি।”

পোলার্ড জানিয়েছেন, অনুশীলনই তাকে আউট সাইড অফ স্টাম্পের বলে বড় শট খেলতে সাহায্য করেছে।

তিনি বলেন,”ব্যক্তিগতভাবে আপনাকে বিকশিত হতে হবে। ছেলেরে ওয়াইড লেন্থে বল করতে পারে। এর ফলে কিছু বল আপনার মিস হবে। আপনাকে চেষ্টা করতে হবে এবং মাঠের অংশটাকে (অফ সাইড) কাজে লাগাতে হবে। এ নিয়ে অনেক অনুশীলন করেছি। এটা আমাকে দারুণভাবে সাহায্য করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »