নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসের সাথে লড়াই করা প্রথমসারির যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে পরবর্তী ম্যাচে বিশেষ নীল জার্সি পড়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল।
বিশেষ জার্সি পড়ে মাঠে নামা নতুন কিছু নয় বিরাট কোহলির দলের জন্য। প্রতি বছরই তারা একটি বিশেষ সবুজ জার্সি পড়ে মাঠে নামে ‘সবুজ বিপ্লবকে’ সমর্থন জানাতে।
বিশেষ জার্সি পড়ে মাঠে নামার বিষয়টি একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে বেঙ্গালুরু। তারা জানিয়েছে, পিপিই পড়ে যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তাদের সম্মান জানাতেই এই আয়োজন করবেন তারা।
বেঙ্গালুরু টুইটে লিখেছে,”এই মৌসুমে আরসিবি আসন্ন যেকোনো একটি ম্যাচে বিশেষ নীল জার্সি পড়ে মাঠে নামবে। এই জার্সি পড়ার মূল উদ্দেশ্য গত বছর থেকে পিপিই কিটস পড়ে যারা সামনে থেকে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো।”
