নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দলের চার বিদেশি ক্রিকেটারকে হারিয়ে দিশেহারা রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের আসর থেকে তারকা চার ক্রিকেটার ছিটকে পড়ায় নতুন এক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। প্রোটিয়া এই ক্রিকেটার খেলেছেন দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
নতুন করে রাজস্থান দলে যোগ দিয়েছেন পেসার জেরাল্ড কোয়েটজি। এই তরুণ পেসারের বয়স মাত্র ২০। এখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি, তবে দক্ষতা আর গতি দিয়ে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কোয়েটজি ২৩.৩৩ গড়ে ৯ উইকেট শিকার করেছেন। তাকে দলভুক্ত করার কথা গতকালই নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।
