স্কোর ছাড়াই ফিরে গেলেন শান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তৃতীয় দিনের প্রথম সেশনে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে প্রবীন জয়াবিক্রমার করা বলে খোঁচা দিয়ে গালিতে ক্যাচ আউট হয়েছেন সাইফ। তাঁর ব্যাট থেকে এসেছে ৬২ বলে ২২ রানের ইনিংস।

এরপর তামিমকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। তিনিও টিকতে পারেননি ক্রিজে। ৪ বলে কোনো রান না করে রামেশ মেন্ডিসের বলে স্লিপে লাহিরু থিরামান্নের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

৯৯ রানে ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। তামিম ৯৬ বলে ৭০ রান করে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ৪৬৯/৬) ১৫৯.২ ওভারে ৪.৯৩/৭ (থিরিমান্নে ১৪০, ওশাদা ৮১, ম্যাথিউস ৫, ধনাঞ্জয়া ২, নিসানকা ৩০, ডিকওয়েলা ৭৭*, মেন্ডিস ৩৩; তাসকিন ৪/১২৭, শরিফুল ১/৯১)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭ ওভারে ৯৯/২ (তামিম ৭০*, সাইফ ২৫, শান্ত ০; জয়াবিক্রমা ১/২০)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »