বেশি রানে হারতে হয়নি, এতেই স্বস্তি- কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৪ রানের ব্যবধানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের দেয়া ১৮০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস।

ম্যাচ শেষে বেঙ্গালুর অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, তাদের ভাগ্য ভালো যে কারণে ৬০-৬৫ রানের ব্যবধানে হারতে হয়নি। এছাড়া পাঞ্জাবকে ১৬০ রানের মধ্যে আটকে রাখা উচিত ছিল বলে মনে করেন তিনি।

কোহলি বলেন,”তারা ভালো শুরু করেছিল। আমরা চেষ্টা করেছিলাম কিছুটা নিজেদের দিকে নিয়ে আসার। ২৫ রান বেশি দিয়ে ফেলেছিলাম আমরা। ১৬০ রানের মধ্যে আটকে রাখা উচিত ছিল। হাতে আমরা কখনোই ভাল খেলতে পারেনি। আমাদের আরও চেষ্টা করা উচিত ছিল। জুটি তৈরি করে চার মারার প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পারলাম না।”

গতকালের ম্যাচে ব্যর্থ হয়েছেন দুই তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল। ভিলিয়ার্স ৩ রান করলেও ম্যাক্সওয়েল আউট হয়েছেন কোনো রান না করেই। আর এখানেই পিছিয়ে গেছে তার দল।

এ প্রসঙ্গে বেঙ্গালুরু দলপতি বলেন,”ম্যাক্সওয়েল ৪ নম্বরে আসে আর এবি ডিভিলিয়ার্স ৫ নম্বরে আসে। পঞ্জাবের বিপক্ষে তারা ওরা পারেনি। রজত চেষ্টা করেছে। হার্শাল প্যাটেল এবং কাইল জেমিসন শেষের দিকে অনেক রান করে দিয়েছে। না হলে ৬০-৬৫ রানে হারতে হতো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »