নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে নিয়মিত খেলে থাকেন ডোয়াইন ব্রাভো। তবে ২০২১ মৌসুমে নাইটদের সঙ্গে আর থাকছেন না তিনি। আসন্ন মৌসুমে এই অলরাউন্ডারকে দেখা যাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের জার্সিতে।
ট্রেডিংয়ের মাধ্যমেই নতুন দলে যোগ দিয়েছেন ব্রাভো। এর আগে নাইট রাইডার্স কতৃপক্ষকে অনুরোধ করেছিলেন ব্রাভো। তার সেই অনুরোধে সাড়াও দেয় নাইটরা যে কারণে নতুন মৌসুমে নতুন দলে খেলার সুযোগ পেয়েছেন।
৩৭ বছর বয়সী ব্রাভো জানিয়েছেন,”ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমার একটা নতুন চ্যালেঞ্জ প্রয়োজন ছিল। যা হলো তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অবদান রাখা।”
তিনি আরও যোগ করেন,”সেইন্ট কিটসের অংশ হয়ে সিপিএলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো আমি। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেটের বাইরে ত্রিনিদাদ এন্ড টোবাগোর জন্য তারা যা করেছে, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
