নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৪ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের দেওয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রভসিমরান ফেরেন মাত্র ৭ রানে। ২য় উইকেটে ক্রিস গেইল তান্ডবে দিশেহারা হয়ে পড়ে ব্যাঙ্গালুরু শিবির। গেইলের ২৪ বলে ২ ছয় ও ১ চারে ৪৬ রানে বেশ বড় সংগ্রহের ইঙ্গিত দেয় পাঞ্জাব। গেইল ফিরলেও একপ্রান্তে ঠায় দাঁড়িয়ে ছিলেন লোকেশ রাহুল। নিকোলাস পুরান কোনো রান যোগ না করেই শূন্য রানে বিদায় নেন। এরপর ৬ষ্ঠ উইকেটে ব্রারার সাথে লোকেশ রাহুলের হার না মানা জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।
লোকেশ রাহুল ৫৭ বলে ৫ ছক্কা ও ৭ চারে ৯১ রানে অপরাজিত থাকেন। ও ব্রারার ১৭ বলে ২৫ রান করেন। ব্যাঙ্গালুরুর পক্ষে জেমিসন ২ টি ও চাহাল-শাহবাজরা একটি করে উইকেট শিকার করেন।
জবাবে বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্যাঙ্গালুরুর। শুরু থেকেই ধীর গতিতে ব্যাট করেন অধিনায়ক বিরাটও! ১০ ওভারে দলীয় রান ছিলো মাত্র ৬২! এরপর ৭ রানের মাথায় নেই ৩ উইকেট। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স ও ম্যাক্সওয়েলকে হারিয়ে ব্যাপক চরম বিপর্যয়ে পড়ে ব্যাঙ্গালুরু। জয়ের আশায় তখন প্রায় শেষ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে জয়ের আশা শেষ হয়ে যায় ব্যাঙ্গালুরুর। শেষ দিকে জেমিসনের ১৬ আর হার্শাল প্যাটেলের ১৩ বলে ৩১ রানের ক্যামিওতে দলীয় রান বাড়লেও ব্যাঙ্গালুরু ম্যাচ হারে ৩৪ রানে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় ব্যাঙ্গালুরু। এই জয়ে ৬ পয়েন্টস নিতে পাঞ্জাব পাঁচে ও ৫ জয় জয় নিয়ে ব্যাঙ্গালুরু অবস্থান করছে তিনে।
