দ্বিতীয় দিন শেষেও ভালো অবস্থানে শ্রীলঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেকেলেতে সিরিজের ২য় টেস্টে প্রথম দিনের করা ১ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৬৯ রান করেছে লংকানরা। বৃষ্টি বাধা আর আলোক স্বল্পতায় দিনের বাকি খেলা আর অনুষ্ঠিত হয়নি।

২য় দিনে ব্যাট করতে নেমে খুব বেশি একটা সুবিধে করতে পারেননি লংকানরা। ব্যক্তিগত ১৪০ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর দ্রুতই এঞ্জেলো ম্যাথিউসকেও তুলে নেন তিনি। মাত্র ৫ রানেই আউট হন ম্যাথিউস। টানা দুই উইকেট শিকার করেন ম্যাথিউস। একপ্রান্তে ফিফটি তুলে নেন ওশাদে ফার্নান্দো।

তাইজুলের বলে আগের টেস্টে দেড়শো করা ধনঞ্জয়া ডি সিলভাও ফেরেন বেশ দ্রুত। মাত্র ২ রান করেন তিনি। ৩১৩ রানে ১ উইকেটে থেকে ৩৮২ রানেই ৬ উইকেট হারায় লংকানরা। মাত্র ৬৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে স্বাগতিকরা। তাসকিনের গতিতে অনেকটাই পরাস্থ হয় লংকান ব্যাটসম্যানরা। তবে ৭ম উইকেটে ডিকভেলা ও রামেস মেন্ডিসের ৮৭ রানের জুটিতে আবারো ঘুরে দাঁড়ায় লংকানরা।

দীমুথ করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০ ও ওশাদে ফার্নান্দো করেন ৮১ রান। টাইগারদের পক্ষে তাসকিন ১১৯ রানে তিন উইকেট ও তাইজুল-মিরাজ শিকার করেন একটি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »