পৃথ্বীকে দেখে ব্যাটিং শেখো- ম্যাককালাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই হারের বৃত্তে ঘুরপাক থাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ৭ ম্যাচ খেলে ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। দলের ব্যাটসম্যানরাও নেই ছন্দে। শুরুর দিকে বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারছে না তারা।

এমন অবস্থার মধ্যে দিল্লি ক্যাপিটালসের উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ্বর কাছে কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং শিখতে বললেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। কেননা শেষ ম্যাচে কলকাতার বিপক্ষে ৪১ বলে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন পৃথ্বী।

তিনি বলেন,”পৃথ্বী শ্ব থেকে আমরা যা দেখেছি তা হলো আমরা কীভাবে খেলতে চাই তার নিখুঁত প্রতিচ্ছবি। আপনি সর্বদা প্রতি বলেই চার বা ছয় নিতে সক্ষম হবেন না, তবে আপনার এটি করার মতো উদ্দেশ্য থাকতে হবে। বিশেষত যখন আপনাকে আপনার নিজের মতো খেলার অনুমতি দেয়া হয়। আপনি শট না খেললে রান করা খুব কঠিন, এবং দুর্ভাগ্যক্রমে আজ রাতে আমরা যথেষ্ট শট খেলিনি।”

আগামী ম্যাচগুলোতে কলকাতার সেরা একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন ম্যাককালাম।

তিনি বলেন,”একটি কথা যা আমি আমার ক্যারিয়ার জুড়ে ব্যবহার করেছি তা হলো আপনি যদি কোনও মানুষকে পরিবর্তন করতে না পারেন তবে মানুষটিকে ছেঁটে ফেলুন। সুতরাং আমাদের দলে সম্ভবত কিছু পরিবর্তন আনতে হবে এবং চেষ্টা করতে হবে। কিছু নতুন ক্রিকেটার আনতে হবে যারা আশা করি এই খেলাটি আরও খানিকটা এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের জয়ের পথকে সুগম করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »