অক্সিজেন সংকটে এবার সাহায্যে হাত বাড়ালেন পুরান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপে বিপর্যস্ত এখন ভারত। দেশটিতে চলছে অক্সিজেনের জন্য তীব্র হাহাকার। এমন কঠিন পরিস্থিতিতে ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন তিনি। খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। লাখ লাখ মানুষ করোনা আক্রান্তের কারণে হাসপাতালেও নেই পর্যাপ্ত জায়গা, অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটছে বেশিরভাগ মানুষের। এ কারণে আইপিএলের পারশ্রমিক থেকে নির্দিষ্ট অংশ অক্সিজেন সংকট মেটাতে দান করে দেয়ার ঘোষণা দিয়েছেন পুরান।

টুইটারে তিনি লেখেন,”আরও অনেক দেশ আজ এখনো এই মহামারী দ্বারা আক্রান্ত হচ্ছে, তবে ভারতের পরিস্থিতি এখন বিশেষত গুরুতর। আমি আমার কাজটা করতে চাই। এটার মাধ্যমে আশা করি সচেতনতা তৈরি হবে এবং এই কঠিন পরিস্থিতিতে অনেক আর্থিক সাহায্য করবে। ভারতের জন্য প্রর্থনা করুন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »