নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল ৯ উইকেট হাতে রেখে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। তবে আজ দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি করা লাহিরু থিরিমান্নেকে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১৪০ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। এরপর ব্যাটিংয়ে আসেন এ্যান্জেলো ম্যাথিউস। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। উইকেটের পিছনে ব্যক্তিগত ৫ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন এই অলরাউন্ডার।
