নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল নিজেদের সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ওপেনার পৃথ্বী শ কাছে পাত্তাই পায়নি ইয়ন শাহরুখের দল।
গতকাল এমন ম্যাচ হারের পরেও ঘুরে দাঁড়াতে আশাবাদী মরগান। তবে এক্ষেত্রে দলের অভিজ্ঞদের দায়িত্ব নিতে বলছেন তিনি।
মরগান বলেছেন,”আগামী দিনে আমি চাই দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও আরও দায়িত্ব নিয়ে খেলুক। নিজেদের খেলা আরও ভালো ভাবে বিচার করতে হবে আমাদের। না হলে, যারা পরিশ্রম করছে এবং মাঠে নেমে ভাল খেলছে তাদের উপর অবিচার করা হবে।”
এছাড়া ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে মরগানের বলেন,”আশা করা যায় আমরা দ্রুত ঘুরে দাঁড়াব। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু শুধু প্রতিভার উপর ভিত্তি করে বেশিদূর এগনো যায় না। মাঠে নেমে তার উদাহরণ দিতে হয়। আমরা সেই কাজটা এখনও পারিনি।”
এছাড়া কলকাতার এই অধিনায়ক বলেন,”খুবই হতাশ। মাঝের দিকে অনেক উইকেট হারিয়েছি। রাসেল আমাদের ১৫০-এ পৌঁছে দিল। কিন্তু বোলিংয়ের ক্ষেত্রেও খুব ধীরগতিতে খেলেছি আমরা।”
