১ কোটি রুপি অনুদান দিলেন টেন্ডুলকার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিনদিন ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। দেশটিতে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটছে হাজার হাজার মানুষের। এমন পরিস্থিতিতে ভারতের একদল তরুণ ‘মিশন অক্সিজেন’ নামের একটি তহবিল গঠন করে অর্থ অনুদান সংগ্রহ করছে। তাদের সেই তহবিলে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ।

হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরদের মৃত্যু ঘটছে। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে অনেকের মতো টেন্ডুলকারও তাই পাশে দাড়ালেন অসহায় মানুষের। নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন অনুদান প্রদানের ঘোষণা।

তিনি লেখেন,”কোভিডের দ্বিতীয় ঢেউ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রচুর চাপে ফেলেছে। বিপুল সংখ্যক গুরুতর কোভিড রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করা সময়ের প্রয়োজন। ২৫০ জন তরুণ উদ্যোক্তার একটি দল অক্সিজেন কনসেন্ট্রেটর আমদানি ও সারা দেশে হাসপাতালে অনুদানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে ‘মিশন অক্সিজেন’ চালু করেছে।”

তিনি আরো লেখেন,”আমি এই উদ্যোগটিতে অবদান রেখে সহায়তা করেছি এবং আশা করছি যে তাদের সহযোগিতা খুব শীঘ্রই ভারতজুড়ে আরও অনেক হাসপাতালে পৌছে যাবে। আজকে আমাদের এই মহামারীটির বিরুদ্ধে লড়াই করে সকলের পাশে দাঁড়াতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »