নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেওয়া ১৫৫ রানের লক্ষ্যমাত্রা ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৫ রান করে কলকাতা। ২য় উইকেটে ৪৪ রান এলেও দলীয় ৬৯ থেকে ৮২ এই ১৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা। একই ওভারে মরগান ২ বলে শূন্য ও সুনীল নারিন ১ বলেই শূন্য রানে আউট হন। এরপর শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড়ে শেষ ৩ ওভারে ৪২ রান তোলার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ১৮ বলে ১৬ রান করা রাসেল শেষ ৯ বলে করেন ২৯ রান! ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
অক্ষর ৩২ রানে ২ ও ললিত যাদব ১৩ রানে নেন দুই উইকেট। কলকাতার পক্ষে রাসেল ৪৫ ও ৪২ রান করেন শুভমান গিল। জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পৃথ্বি শোয়ের ঝড়ে ওপেনিং জুটিতেই শতরান আসে৷ মাত্র ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। এবারের আসরের দ্রুততম ফিফটি এখন তারই দখলে। দুই ওপেনারের দূর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় দিল্লী। শেষ দিকে দ্রুত ৩ উইকেট হারালেও শো এর ৪১ বলে ৮২, ধাওয়ানের ৪৬ ও পান্তের ৮ বলে ১৬ রান ৭ উইকেটের জয় পায় দিল্লি ক্যাপিটালস।
কলকাতার পক্ষে ২৪ রানে তিন উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এই জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে দিল্লি। অপরদিকে সাতে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।
