দুই ওপেনারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে লঙ্কানরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেকেলেতে সিরিজের ২য় টেস্টে প্রথম দিন শেষেই চালকের আসনে রয়েছে লংকানরা। করুনারত্নে ও থিরিমান্নের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ২৮ রানেই জীবন পান করুনারত্নে। স্লিপে ক্যাচ ছেড়ে ২৮ রানে করুনারত্নেকে জীবন দেন নাজমুল শান্ত। এরপর দুই দুইটি সেশন টাইগার বোলাররা খাটলেও আদায় করতে পারেনি কোনো উইকেট। দুই ওপেনারই তুলে নেন সেঞ্চুরি। প্রথম টেস্টের মতোই উইকেট থেকে তেমন কোনো সুবিধাই পাননি পেসাররা।

চা বিরতির পরে অভিষিক্ত শরিফুলের বলে লিটন দাশকে ক্যাচ দিয়ে আউট হন দীমুথ করুনারত্নে। দলীয় ২০৯ রানে ব্যক্তিগত ১১৮ রান করে আউট হন তিনি। অভিষেকে নিজের মেইডেন উইকেট শিকার করেন শরিফুল। তবে দ্বিতীয় উইকেট ওশাদে ফার্নান্দো আর থিরিমান্নের ব্যাটে দিনশেষে আর উইকেট পাননি টাইগাররা। ওশাদে ফার্নান্দোর ৪০ আর লাহিরু থিরিমান্নের অপরাজিত ১৩১ রানে দিনশেষে ১ উইকেটে ২৯১ রানে দিনশেষ করেছে লংকানরা।

টাইগারদের পক্ষে একটি মাত্র উইকেট শিকার করেন অভিষিক্ত শরিফুল। ২য় দিনে ২৯১ রান থেকে শুরু করবে লংকানরা। ইতিমধ্যেই প্রথম দিনে চালকের আসনে অবস্থান করছে স্বাগতিকরা। এর আগে প্রথম টেস্টে একই মাঠে ফলাফল ড্র হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »