নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলংকা বনাম বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। প্রথম ম্যাচে এই মাঠে অনেকগুলো রেকর্ড গড়েছে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। যেমন এই মাঠের সর্বোচ্চ দলীয় রান, সর্বোচ্চ পার্টনারশিপ, সাথে রয়েছে ব্যাক্তিগত অর্জন। কিন্তু যখনই বোলারদের কথা বলা হবে তখন আসলে বলার মতো ঘটনা একটিও নেই। কেননা পসল্লাকেলের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। যার কারনে ম্যাচ শেষে এই মাঠের উইকেট নিয়ে অভিযোগ এনেছে আইসিসি।
বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের উইকেট গড় মানের নিচে বলে চিহ্নিত করেছে আইসিসি। বোলারদের জন্য নিষ্প্রাণ এই উইকেট পেয়েছে একটি ডেমিরেটি পয়েন্ট। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই ব্যাপারে লিখিত রিপোর্ট জমা দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট হতে হবে মানসম্পন্ন। সংক্ষিপ্ত ফর্মেটের থেকেও গুরুত্ব বানাতে হবে লঙ্গার ভার্সনের জন্য প্রস্তুত করা উইকেট। কেননা একটা টেস্ট ম্যাচ চলবে ৫ দিন ধরে। সেখানে উইকেট যদি বাজে আচরন করে, কিংবা বোলারদের বিপরীতে থাকে তখন ম্যাচ গুলো হয়ে পরে একপেশে। যেমনি একপেশে হয়েছে বাংলাদেশ, শ্রীললকার পাল্লাকেলে টেস্ট।
পাল্লেকেলেতে প্রথম টেস্টে ব্যাটসম্যানরাই দাপট দেখিয়েছেন। দুই দল মিলিয়ে রান হয়েছে ১২৮৯। উইকেট পড়েছে কেবল ১৭টি। ব্যাটসম্যানরা ভুল না করলে হয়তো বোলারদের ফিরতে হতো খালি হাতে। দুই দলই লম্বা লম্বা জুটির পার্টনারশিপ গড়েছে। ৫দিনে এসেও অসাধারন ব্যাটিং করেছেন তামিম ইকবাল, মোমিনুল হক, করুনারত্নে, ডি সিলভারা। নিষ্প্রাণ সেই উইকেটে ম্যাচ হয়েছে ম্যাড়ম্যাড়ে ড্র। দুদলের বোলারদের জন্যই পাল্লেকেলের বাইশগজ ছিল চরম হতাশাময়।
এরপরই উইকেটটি আসে আলোচনায়। নজর এড়ায়নি ম্যাচ রেফারিরও। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি শ্রীলঙ্কান মাদুগালে এই উইকেটকে ‘নিম্নমানের’ আখ্যায়িত করেন।
ম্যাচ রেফারির পর্যবেক্ষণে এই উইকেট ছিল একপাক্ষিক, ভারসাম্যহীন, ‘পিচের চরিত্র পাঁচ দিনেও বদলায়নি। এখানে বোলার ও ব্যাটসম্যানদের জন্য ভারসাম্য ছিল না। পুরোটা সময় এর আচরণ ছিল ব্যাটসম্যানদের পক্ষে। আইসিসির নিয়ম অনুযায়ী তাই এই উইকেটকে গড় মানের নিচের বলে আখ্যা দেওয়া হচ্ছে।’ তার রিপোর্টের প্রতিলিপি শ্রীলঙ্কা ক্রিকেটকেও পাঠিয়েছেন মাদুগালে।
আইসিসির নিয়ম অনুযায়ী কোন ভেন্যু পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেই ভেন্যু এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে।
উল্লেখ্য আগামিকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
নিউজক্রিকেট/ রাসেল
