আরো একটি সুযোগ পাচ্ছেন সাইফ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেকেলের ব্যাটিং স্বর্গ পিচেও ব্যাট হাতে রান করতে ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার সাইফ হাসান। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ১ রান। এমন পারফরম্যান্সের ফলে দ্বিতীয় টেস্টে তাঁর সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

যদিও সেই শঙ্কা দূর করে দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি মনে করেন সাইফের আরো একটি সুযোগ পাওয়া উচিত। এ ছাড়া কম্বিনেশনের কারণেও বাংলাদেশ একাদশে সাইফের সুযোগ থাকছে বলে জানিয়েছেন এই কোচ।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন,”আমি চাই তাকে আরো সুযোগ দিতে। টেস্টে ওপেন করা খুব কঠিন। অনেক ওপেনারেরই দলে ঢুকে নিজের জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। তাই আমি চাই ওকে সুযোগ দিতে। তাছাড়া শুরুতে ডান-বামহাতি কম্বিনেশনটা ভালোই হবে। তাই, হ্যাঁ সাইফ খেলবে।”

এর আগে বয়সভিত্তিক, ঘরোয়া ক্রিকেট, হাই পারফরম্যান্স কিংবা ‘এ’ দলে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সাইফ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি এ ওপেনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »