হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে উঠলো চেন্নাই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিলো চেন্নাই সুপার কিংস। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। এই জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনীর দল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত শূন্য রানেই জীবন পান ওপেনার জনি বেয়ারস্টো। তবে জীবন কাজে লাগাতে পারেননি তিনি! মাত্র ৭ রান করেই ফেরত যান। দলীয় ২২ রানে এক উইকেট পড়ার পর মানিষ পান্ডেকে নিয়ে জুটি গড়েন ওয়ার্নার। বেশ ধীর গতিতে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ওয়ার্নার। দলের রান রেট ও প্রায় ৭ এর কাছাকাছি। ৫০ বলে ফিফটি পূরণ করেন ওয়ার্নার! আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ তম ফিফটি করেন তিনি।

২য় উইকেটে ১০৬ রানের জুটিতেও বড় সংগ্রহ আনতে পারেননি দু’জন। ৫৫ বলে ৫৭ রানে ওয়ার্নার ফিরলে উইলিয়ামসন একপ্রান্তে ঝড় তুলেন৷ আরেক প্রান্তে ৪৬ বলে ৬২ রানে পান্ডে ফিরলে হাল ধরেন কেদার যাদব। যাদবের ৪ বলে ১২ আর উইলিয়ামসনের ১০ বলে ২৬ রানে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭১ রান করে চেন্নাই। ৩৫ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন লুঙ্গি এনগিডি।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনার প্লেসিস ও গাইকোডের ঝড়ে ওপেনিং জুটিতেই আসে ১২৯ রান! দু’জনেই তুলে নেন দূর্দান্ত ফিফটি। ১২৯ রানে ব্যক্তিগত ৪৪ বলে ৭৫ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরত যান গাইকোড। এরপর এক ওভারে পর পর দুই বলে মঈন আলী ও ফাফ ডু প্লেসিকে ফেরান রশিদ। তবে ওপেনিং জুটিতে জয়ের ভীত গড়ে দেওয়ায় রায়না-জাদেজাদের ব্যাটে ৭ উইকেটের সহজ জয় পায় চেন্নাই। ফাফ ডু প্লেসিস ৩৮ বলে ৫৬ ও ১৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন রায়না। হায়দ্রবাদের পক্ষে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন রশিদ খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »