নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের স্কোয়াডে কোন পরিবর্তন না এনে একই স্কোয়াড ঘোষণা করা হয়েছে দ্বিতীয় ম্যাচের জন্য। আগামিজাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।
লঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে টানা ব্যর্থতার পর লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। যার ফলে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় মোমিনুল, মুশফিকরা। ২০১৭ সালের পর বিদেশ সফরে গিয়ে এই প্রথম কোনো ম্যাচে অপরাজিত রয়েছে দল।
যার কারনে প্রথম ম্যাচের স্কোয়াডে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আজ বুধবার দুপুরে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া পেসার শরিফুল ইসলাম এর অভিষেক হতে পারে এই ম্যাচে।
বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম
