ক্রিকেটের প্রতি ‘ঘৃণা’ জন্মেছিল ডম বেসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সফরে এক ম্যাচ ভালো খেলেই বাদ পড়া ডমিনিক বেস জানান, ভারতে ক্রিকেট খেলতে গিয়ে ঘৃণা জন্মেছিল তাঁর!

করোনার মধ্যে প্রথম মাঠে ক্রিকেট চালুর প্রথা দেখিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে দ্বিপাক্ষিক সিরিজ লম্বা হলে অনেক ক্রিকেটারদের জন্যই বায়ো-বাবলে থাকা কষ্টকর হয়ে পড়ে।

জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ওই সময়টায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল বলে জানান এই ইংলিশ ক্রিকেটার।
তিনি বলেন,”ভারত থেকে দেশে ফেরার পর ভালো বিশ্রাম পেয়েছিলাম। ভারতের টেস্ট সিরিজ খেলতে গিয়ে দীর্ঘ সময় জৈব বলয়ে থাকতে হয়েছিল। হ্যাঁ, সবকিছু যখন ঠিক থাকবে তখন এটি গায়ে লাগবে না কিন্তু পরিস্থিতি যখন আপনার অনুকূলে থাকবে না তখন এটি সত্যিই কঠিন। সারাদিন শুধু ক্রিকেট নিয়ে আলোচনা শুনতে গিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।”

তিনি আরও বলেন,”একটা সময় এই খেলার প্রতি ঘৃণা জন্মেছিল আমার। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এই খেলার সঙ্গে জড়িয়ে থাকা আমার দায়িত্ব। কিন্তু তাই বলে খেলা না থাকলে দিনের বেশির ভাগ সময় একটা ঘরে বদ্ধ থাকা আমার পক্ষে সম্ভব নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »