রোগমুক্ত থাকতে ভ্যাকসিন নিন- সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনা ভাইরাস। ২০১৯ সালে সৃষ্ট এই ভাইরাস এখনো বিশ্বে দাপট দেখিয়ে চলেছে। বর্তমান এই রোগবালাই থেকে বাঁচতে সবাইকে ভ্যাকসিন বা টিকা গ্রহণে উদ্বুদ্ধ করছেন বিশ্বের অন্যতম সেরা বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কর্মরত সাকিব বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতে। সেখানে বসেই ইউনিসেফের হয়ে জানালেন ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তার কথা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক বার্তায় সাকিব বলেন,”টিকা আমাকে, আমার সন্তানদের, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনা ভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »