সুপার ওভারে হারতে হারতে ক্লান্ত উইলিয়ামসন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সুপার ওভার, শব্দটা শুনতে মধুর হলেও ফলাফল তেতো, বাট উত্তেজনাকর। একটা ম্যাচে ৪০ ওভার কিংবা ৩৫০-৪০০ রানের সমীকরন মেলানোর পর যখন টাই হয় । তখন দুটি দলকেই তাকিয়ে থাকতে হয় ঐ একটি ওভার এর জন্য। আর সে জন্যই হয়তো এটাকে সুপার ওভার বলে সম্বোধন করা হয়। ২ ইনিংসে মাত্র ১২ টি বল আপনাকে রেজাল্ট এনে দিবে। যে দল মাত্র ১২ টি বলে নিজেদের সামর্থ্যের সবটা নিংড়ে দিবে তাড়াই বিজয়ের হাসি হাসবে।

সুপার ওভার এবং কেন উইলিয়ামসন শব্দটা উচ্চারন হলেই ফিরে যেতে হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। এই সুপার ওভারের জন্যই বিশ্বকাপের মতো মর্যদাপূর্ন ট্রফি থেকে বঞ্চিত হয়েছিলেন কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন, সুপার ওভার এবং হার। এই তিনটে শব্দ যেন একই সুতোয় গাঁথা।

গত রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে সুপার ওভারে হারতে হয়েছে কেন উইলিয়ামসন এর সানরাইজার্স হায়দ্রাবাদ এর। মাঠে থেকে দলের হার দেখেছেন কেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো সুপার ওভারে গিয়ে আরও একটি হার দেখতে হলো তাকে।

চেন্নাইয়ে অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালস বনাম হায়দ্রাবাদ এর ম্যাচটি অবশ্য সুপার ওভারে যাওয়ার আগেই শেষ হতে পারতো। কেননা শেষ ওভারে ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। ওভারের প্রথম ৩ বলেই ১২ রান তুলে কেন উইলিয়ামসন এবং জগদ্বেশ সূচিথ।এমন সমীকরনে শেষ ৩ বলে মাত্র ৪ রান দরকার ছিল তাদের। কিন্তু উইকেটে থাকা উইলিয়মাসন আর জগদ্বেশা সূচিথ মিলে তুলেছেন মোটে ৩ রান। তাতে ম্যাচ টি টাই হয়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে অক্ষর প্যাটেল বলে মাত্র ৭ রান তুলতে পারে কেন উইলিয়ামসন এবং ডেবিড ওয়ার্নার। ৮ রানের লক্ষ্য তারা করতে নেমে সুপার ওভারের শেষ বলে জয় নিশ্চিত করে দিল্লি।

আরও একবার সুপার ওভারের মুখোমুখি হয়ে জয় বঞ্চিত থসকতে হয়েছে কেন উইলিয়ামসন কে। পরিসংখ্যান বলছে , এখন পর্যন্ত ৬ বার সুপার ওভারের ম্যাচে ছিলেন তিনি। যেখানে ৬টিতেই হেরেছে তাঁর দল। তাঁর ক্যারিয়ার সবচেয়ে বড় সুপার ওভারের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।এ ছাড়া গেল বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে একই সিরিজে দুটি সুপার ওভারে হার দেখতে হয়েছে উইলিয়ামসনের দলকে। এবার হারলেন আইপিএলে।

এবার আক্ষেপটা যেন একটু বেশি কেন উইলিয়ামসন এর জন্য। কেননা হায়দ্রাবাদ এর হয়ে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন কেন। ৫১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে না পারেন নি তিনি। যার কারনে ম্যাচ শেষে আক্ষেপ করে জানালেন, ‘সুপার ওভারে পরাজিত হতে হতে আমি ক্লান্ত হয়ে গেছি।’

ক্রিকেটের মতো খেলায় এটি খুবই অস্বাচ্ছন্দ্যপূর্ণ বলে মনে করেন উইলিয়ামসন। তবে এটিকে সমর্থনও করছেন তিনি। তাঁর ধারণা এটি খুবই উত্তেজনাপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে বিষয়গুলো টাইয়ের মাধ্যমে শেষ হতে পারে সেগুলো ক্রিকেটের মতো খেলায় এটি সত্যি অস্বাচ্ছন্দ্যপূর্ণ। কিন্তু আমি মনে করি এটি খুবই উত্তেজনাপূর্ণ

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »