আইপিএলের ছাড়ার কারণ জানালেন টাই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি আসর আইপিএলে রাজস্থান রয়্যালসে ছিলেন অজি পেসার এন্ড্রু টাই। আসরে তার দল ৫টি ম্যাচ খেলে ফেললেও একটি ম্যাচেও একাদশে জায়গা হয়নি এই পেসারের। নতুন খবর অনুযায়ী তিনি আইপিএল ছেড়েছেন গতকাল। করোনা ভাইরাসের প্রকোপের কারণেই যে তিনি আইপিএল ছেড়েছিলেন সেটা ধারণা করা যাচ্ছিল সহজেই।

মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার ব্যাপারে টাই একটি রেডিওতে জানিয়েছেন,”এখানে বেশ কিছু কারণ আছে। প্রধান কারণ হলো ভার‍ত থেকে ফেরার পরে পার্থে হোটেলে কোয়ারেন্টিন করার কঠিন শর্ত দেওয়া হচ্ছে। আবার বিশেষ করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সরকার এখন বাইরে থেকে দেশে ফেরার ওপরেও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তাই অবশ্যই অস্ট্রেলিয়ানদের চিন্তা এই বিষয়ে।’’

তিনি আরো বলেন,”আমি ফিরে এসেছি শোনার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে। আমি কোন রুট ব্যবহার করে দেশে ফিরেছি এসব বিষয়ে ওদের আগ্রহ দেখলাম। আমি নিরাপদে ফিরতে পেরেছি বলেও ওরা খুশি হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »