নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা চার হারের পর অবশেষে মোতেরায় জয়ের দেখা পেলো কলকাতা। পাঞ্জাবের দেওয়া ১২৫ রানের লক্ষ্যমাত্রা ৫ উইকেট হাতে রেখে টপকে যায় কেকেআর। টানা চার হারের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো ইয়ন মরগানের দল।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৬ রান আসে পাঞ্জাবের। এরপরই শুরু হয় প্রাসিদ-নারিনদের বোলিং জাদুতে পাঞ্জাবের ব্যাটিং ধস৷ একে একে ব্যাটসম্যানরা যুক্ত হয় আসা যাওয়ার মিছিলে। মায়াঙ্ক আগারওয়ালের ৩১ আর পুরানের ১৯ ছাড়া উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি কেউই। দলীয় ৯৮ রানেই ৮ উইকেট হারিয়ে ম্যাচ হাত থেকে ছিটকে যায় পাঞ্জাবের৷ শেষ দিকে ক্রিস জর্ডানের ১৯ বলে ৩০ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস৷
পাঞ্জাবের পক্ষে মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ ৩১ ও ক্রিস জর্ডান করেন ৩০ রান। কলকাতার পক্ষে প্রাসিদ কৃষণা ৩০ রানে নেন ৩ উইকেট। এছাড়া নারিন ২২ রানে ও কামিন্স ৩১ রানে নেন দুই উইকেট।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাপক চাপে পড়ে কলকাতা। এরপর ১৭ রানেই ব্যক্তিগত ০ রানে নারিন ফিরলে ৩ উইকেটে ১৭ রানে ব্যাটিং বিপর্যয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্স। ৪র্থ উইকেটে মরগান ও ত্রিপাঠির ৬৬ রানের অনবদ্য জুটিতে চাপ সামলে জয়ের আশা জাগায় দু’জন। দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ৪১ রানে ত্রিপাঠি ফিরলেও মরগানের অপরাজিত ৪৭ রানে শেষ পর্যন্ত জয় পায় কলকাতা।
কলকাতার পক্ষে মরগান ৪৭ ও কার্তিক অপরাজিত থাকেন ১২ রানে। পাঞ্জাবের পক্ষে শামি, আর্শদীপ, হুডা ও হেনরিক্স নেন একটি করে উইকেট। কলকাতা নাইট রাইডার্স জয় পায় ৫ উইকেটের।
