অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার দিলেন কামিন্স-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিনদিন করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে ভারতে। রেকর্ড পরিমাণ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, মৃত্যুর সংখ্যটাও বাড়ছে বিদ্যুৎ গতিতে। যে কারণে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের হাহাকার।

অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরা মারা যাচ্ছে। দেশটির এমন বিপর্যস্ত সময়ে পাশে এসে দাঁড়ালেন অজি পেসার প্যাট কামিন্স। অক্সিজেন কেনার জন্য ভারতকে ৫০ হাজার ডলার দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

নিজে ৫০ হাজার ডলার দেওয়ার পাশাপাশি সতীর্থদের কাছেও তিনি আবেদন রেখেছেন এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য। নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই এমনটা করেছেন এবং আইপিএল বন্ধ না করার দাবি জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই পেসার।

এ প্রসঙ্গে কামিন্স বলেন,’‘ভারতে অনেকদিন ধরতে খেলতে আসছি। এই দেশটাকে ভালবেসে ফেলেছি। তাই করোনা সংক্রমণে এই দেশ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে কোথাও কোথাও লকডাউন হয়েছে। আইপিএল বাতিল করার কথাও শুনছি। কিন্তু আমি ভারতীয় সরকারের কাছে আবেদন করব, টুর্নামেন্ট যেন বন্ধ না হয়।’’

তিনি আরও বলেন,”লকডাউনে ঘরবন্দি থাকতে থাকতে খেলা দেখলে মানুষজন আনন্দ পাবেন। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটার হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তাই আমি ‘‌পিএম কেয়ার্স ফান্ড এ সামান্য কিছু দান করলাম। যাতে অক্সিজেন কেনা যায়। আমি সতীর্থ ক্রিকেটারদেরও অনুরোধ করব এগিয়ে আসার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »