নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের হাসপাতালগুলোতে করোনা রোগীর মৃত্যু কোনোভাবেই থামানো যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। প্রায় প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুতে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। প্রতিবেশী দেশটিতে করোনার চলমান দ্বিতীয় ঢেউ শুরুর পর এখন বিশ্বের কাছে ‘হটস্পট’ ভারত।। তার উপরে অক্সিজেনের মজুত শেষ হয়ে যাচ্ছে দ্রুত। হাসপাতালগুলোতে রোগী ধারণের ঠাঁই হচ্ছে না। করবস্থান আর শ্মশানগুলোতে যখন লাশের স্তুপ পড়ে থাকছে। ঠিক এ মুহূর্তেও ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ তথা আইপিএল ক্রিকেট ম্যাচ চলছে। বিষয়টি বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি করেছে বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে আইপিএল স্থগিতের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তিনি মনে কটেন ক্রিকেটের থেকে মানুষের জীবনের মূল্য বেশি।
তিনি বলেছেন, ‘ভারত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে চালিয়ে যেতে না পারলে তাদের আইপিএল বন্ধ করা উচিত। তা না হলে ভারত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে বিচারে বলতে পারি, আইপিএল স্থগিত করা প্রয়োজন।
গোটা ভারত জুড়ে অক্সিজের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। অক্সিজেনের চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এমন পরিস্থিতিতে আইপিএলে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে তা অক্সিজেন ট্যাংক কেনার কাজে ব্যয় করতে বলেছেন শোয়েব। মানুষের সঙ্কটের কথা ভেবেই তিনি এই পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের এই সাবেক পেসার বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়, সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। এই মুহূর্তে আমাদের ক্রিকেট কিংবা বিনোদনের প্রয়োজন নেই। আমরা ভারত ও পাকিস্তানে মানুষের জীবন বাঁচাতে চাই। আমি এভাবে জোর দিয়ে বলছি, কারণ মানুষের জীবন এখন সংকটের মুখে।’
নিউজক্রিকেট/ রাসেল
