নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রতিটা ম্যাচই যেনো একেকটা বারুদ নিয়ে আসছে। প্রতিটি ম্যাচই ফেলছে দর্শকদের দীর্ঘশ্বাস। চমকের পর চমক ঘটছে আইপিএলের প্রতিটা ইনিংসেই। এবার নতুন করে শেবাগকে চমকে দিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।
গতকাল তারা মুখোমুখি হয়েছিলো রিসাভ পান্তের দল দিল্লী ক্যাপিটালস এর। এক্সাইটমেন্টে ভরপুর এই ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদকে ১৬০ রানের টার্গেট দিয়েছিল দিল্লি। জবাবে নির্দিষ্ট ২০ ওভারে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি উইলিয়ামসন-ওয়ার্নারের হায়দ্রাবাদ। যার ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
আর এই সুপারের ঘটল যতো বিপত্তি। শেবাগের মতো অনেকেই চমকে গেছেন সুপার ওভারে হায়দ্রাবাদের ওপেনিংয়ে বেয়ারস্টোর জায়গায় ওয়ার্নারকে দেখে। যদি ওয়ার্নার রান করতে পারতেন তাহলে হয়তো এতো সমালোচনা হতো না। সুপার ওভারে দুজন মিলে নেন মাত্র ৭ রান। এতেই সমালোচনার মুখে ওয়ার্নার।
ভারতের সাবেক কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগের মতে জনি বেয়ারস্টোকে সুপার ওভারে ওপেনিংয়ে না পাঠানোই ছিল সবথেকে বড় ভূল। উইলিয়ামসন ম্যাচে ৬৬ রান করলেও হায়দ্রাবাদকে এগিয়ে দিয়েছিলেন জনি বেয়ারস্টো। ১৮ বলে খেলেছেন ৩৮ রানের টর্নেডো। এই ইনিংসের পরেও তাকে সুপার ওভারে না দেখে অবাক হয়েছেন শেবাগ।
তিনি বলেন, ‘যদি না বেয়ারস্টো টয়লেটে আটকে পড়ে, তাহলে সুপার ওভারে সে প্রথম পছন্দ নয় কেন? যখন সে মূল ইনিংসে ব্যাট হাতে ১৮ বলে ৩৮ রান করেছে এবং সে দলের সবচেয়ে বড় শট খেলতে পারা ক্রিকেটার। আমি তাদের সিদ্ধান্তে বিস্মিত। হায়দরাবাদ ভালো লড়াই করলেও, এই অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়ে হারের জন্য তাঁরা নিজেরাই দায়ী।’
হায়দ্রাবাদের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে রিশাভ পান্তের দিল্লী। আর এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে দুইয়ে আছে ওয়ার্নারের হায়দ্রাবাদ। নিচের দিক থেকে সবার শীর্ষে সাকিবের কলকাতা।
নিউজ ক্রিকেট / এবাদ হোসেন সামি
