আইপিএল ছাড়লেন ব্যাঙ্গালুরুর দুই তারকা ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪ তম আসর থেকে একের পর এক বিদেশি তারকা দেশে ফিরে যাচ্ছে। ব্যাক্তিগত কারন দেখিয়ে দেশে ফিরছেন তারা। এবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়ে ফিরছে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।

এক বিবৃতিতে বেঙ্গালুরুর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে তারা আইপিএল ছাড়ছেন। এর আগে একই কারণে দেশে ফিরে গেছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই। ব্যাঙ্গালুরু কর্তিপক্ষ জাম্পা ও কেন রিচার্ডসন এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণে কাপছে পুরো ভারত। প্রতিনিয়ত হুহু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গোটা ভারতে চলছে মৃত্যুর মিছিল। সেই সাথে রয়েছে অক্সিজেন এর ঘাটতি। এমন প্রতিকুলতার মাঝেও চলছে আইপিএল। এমন পরিস্থিতিতে আইপিল খেলতে অনিহা দেখা যাচ্ছে বিদেশি তারকাদের মাঝে।

অনেক বিদেশি ক্রিকেট আইপিএল থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে যাচ্ছেন। এই তালিকায় আছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও।

আশ্বিন সানরাজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের পর আইপিএল ছাড়ার ঘোষণা দিয়েছেন। মূলত পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় তিনি আইপিএল খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »