এবার আইপিএল ছাড়লেন অশ্বিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতে করোনার প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন রেকর্ড পরিমাণ লোক আক্রান্ত হচ্ছেন এ রোগে। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও চলছে আইপিএল। তবে এবার এই আইপিএল ছেড়ে পরিবারকে সময় দিতে যাচ্ছেন ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন।

গতকাল হায়দরাবাদ ম্যাচের সাথে জয়লাভ করেছে তার দল দিল্লি। আর এ ম্যাচ জয় শেষেই নিজের টুইটার এ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন।

তিনি সেখানে লেখেন,”আগামীকাল থেকে চলতি আইপিএল থেকে বিরতিতে যাচ্ছি। আমার পরিবার ও বর্ধিত পরিবারের সদস্যরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। আর আমি চাই এই কঠিন সময়ে তাদের সমর্থন দিতে। পরিস্থিতি স্বাভাবিকের দিকে মোড় নিলে আমি আইপিএলে ফিরে আসবো বলে আশা করছি। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »