দ্রুততম ২ হাজারে ক্লাবে বাবর আজম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ২,০০০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন বাবর আজম। ক্যারিয়ারে আরও একটি নতুন পলক যুক্ত হলো তার। এই রেকর্ড গড়তে তিনি পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। মাত্র ৫২ ইনিংস খেলে ২০০০ হাজার রান পূরন করেছেন বাবর। ২০০০ হাজারে পৌছাতে কোহলির লেগেছিল ৫৬ ইনিংস।

বিতর্ক থাকতে পারে, তবে বর্তমান সময়ে অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। বিরাট কোহলির নিকটতম প্রতিদ্বন্দ্বীও তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে লড়াইটা যখন বর্তমান সময়ের দুই সেরা তারকার মাঝে তখন একে, অন্যকে ছাড়িয়ে তো যাবেনই। যদিও এই লড়াইয়ে কোহলি এখন অনেক উপরে। তবে কোহলির গড়া রেকর্ড গুলো ভেঙে দিয়ে নিজের নামটা উপরে রাখছেন বাবর। যেমন বাবর যখন ২০০০ হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন, তখন বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসাবে কোহলি ৩ হাজারে পৌছেছেন। বাবর যেভাবে এগুচ্ছে তাতে কে বলতে পারবে কোহলির ৩ হাজার রানেট রেকর্ড তিনি ভঙে দিবে না।

আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ১১ তম ব্যাটসম্যান হিসাবে ২,০০০ হাজার রানের মাইল ফলক ছুয়েছেন বাবর। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে ১৭ রানে পিছিয়ে ছিলেন তিনি। ম্যাচে ৪৬ বলে ৫২ রানের ইনিংস খেলার মাঝে এই মাইল ফলকে পৌছেছেন তিনি। বর্তমানে তার রান সংখ্যা ২০৩৫।

টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ২০০০ হাজার রান করা ৫ ব্যাটসম্যান ঃ

বাবর আজম -৫২ ইনিংস।
বিরাট কোহলি -৫৬ ইনিংস।
অ্যারন ফিঞ্চ -৬২ ইনিংস।
ব্রান্ডন ম্যাককুলাম -৬৬ ইনিংস।
মার্টিন গাপটিল – ৬৮ ইনিংস।

নিউজক্রিকেট /রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »