নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল এর ১৪ তম আসরে এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিজেদের খেলা ৪ ম্যাচের চারটিতে জিতে উড়তে ছিল ব্যাঙ্গালুরু। অবশেষে ৫ম ম্যাচে এসে এমএসডির চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে হেরেছে ব্যাঙ্গালুরু। প্রথম পরাজয়ের শেষে কোহলিদের শুনতে হলো আরও এক দুঃসংবাদ।
স্ল ওভার রেটের কারনে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলিকে। ম্যাচ অফিসিয়ালদের আনা অভিযোগ মেনে নিয়েছেন এই ব্যাঙ্গালোর দলপতি।
এর আগে চেন্নাই সুপার কিংস এর অধিনায় বিরাট কোহলি, মুম্বাইয়ে রোহিত শর্মা এবং কলকাতা নাইট রাইডারসের অধিনায় ইয়ান মর্গানকে স্লো ওভার রেট এর কারনে জরিমানা গুনতে হয়েছে। তাদের লিস্টে এবার নাম জড়ালেন আরসিবি দলপতি।
রবিবার মুম্বাইতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ১৯১ রান জড়ো করে চেন্নাই। এই ম্যাচে নির্ধারিত সময়ের আগে বোলিং কোঠা শেষ করতে পারে নি আরডিবি।আইপিএল গভর্নিং বডির বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে না পারায় ( স্লো-ওভার রেটের) কারণে নিয়ম অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা করা হয় বিরাট কোহলিকে। এই বিবৃতিতে জানানো হয়,
“চেন্নাইয়ের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলি। আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা অনুযায়ী যেহেতু এটিই কোহলির দলের প্রথম অপরাধ, সে কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে কোহলিকে।” একই ভুল দ্বিতীয় বার করলে দলের অধিনায়ককে গুনতে হবে ২৪ লাখ রুপি জরিমানা সেই সাথে একাদশে থাকা বাকি সদস্যদের গুনতে হবে ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা।
তৃতীয়বার একই অপরাধ হলে অধিনায়কের শাস্তি হবে ৩০ লাখ রুপি জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষেধাজ্ঞা, আর দলের একাদশের খেলোয়াড়দের জরিমানা হবে ১২ লাখ রুপি অথবা ম্যাচ ফির ৫০ শতাংশের মধ্যে যে অঙ্কটা কম, সেটি।
উল্লেখ্য চেন্নাইয়ের দেওয়া ১৯২ রানের বিপরীতে ব্যাঙ্গালুরু করেছিল ১২২ রান। যার ফলে ৬৯ রানের বড় জয় পেয়েছে চেন্নাই।
নিউজক্রিকেট /রাসেল
