আইপিএল ছেড়ে দেশে ফিরলেন টাই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএল সিজন ১৪ তম আসরে নামি-দামি বিদেশি তারকা ভিড়িয়েও তাদের সার্ভিস পাচ্ছে না রাজস্থান রয়্যালস। এবারের আসরের শুরু থেকেই একের পর এক দুঃসংবাদ পেয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস। এবার নতুন দূঃসংবাদ টুর্নামেন্টের মাঝ পথে ফিরে যাচ্ছেন এন্ড্রু টাই। আজ রবিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি

‌পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই রাজস্থান। প্রথম ৫ ম্যাচে মাত্র ২ টিতে জিতেছে তারা। এমন অবস্থায় দলের বিদেশি তারকাদের হারিয়ে বিপাকে রয়েছে দলটি।

এরআগে প্রথম ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েন দলের বড় তারকা বেন স্টোকস। এছাড়া আসর শুরুর আগেই হাতের ইনজুরিতে ছিটকে পড়েন পেস অ্যাটাকের মূল কান্ডারি জোফরা আর্চার। আর্চারের জন্য দল অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না রাজস্থান। এমন অবস্থায় বিদেশি কোঠার বোলিং অ্যাটাকে ছিলেন টাই, মরিচ এবং মোস্তাফিজ। অ্যান্ডু টাই ফিরে যাওয়াতে বড়সড় ধাক্কা খেল রাজস্থান।

‌আইপিএলের এবারের নিলাম থেকে টাইকে দলে নিয়েছিল রাজস্থান। যদিও এখন পর্যন্ত দলটির হয়ে খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।এবার আইপিল অসমাপ্ত রেখে তিনিও ফিরে যাচ্ছেন। মূলত ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট চলাকালীন নিজেকে সরিয়ে নিলেন।

‌এর আগে জৈব সুরক্ষা বলয়ে আর না থাকতে পেরে বাড়ি ফিরে গিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন। টাইয়ের চলে যাওয়ায় রাজস্থান শিবিরে আর মাত্র ৪ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।তাঁরা হলেন, দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, ডেভিড মিলার, ইংল্যান্ডের জস বাটলার এবং বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তাঁদের ৪ জনের মাঝে কেউ ইনজুরি পড়লে বড় বিপাকে পড়তে হবে রাজস্থানকে। যদিও এখন স্বস্তিতে নেই দলটি।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »