নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৮ উইকেটে ৬৪৮ রান করার পর টাইগাররা দ্বিতীয় ইনিংসে ১০২ রান নিয়ে চা বিরতিতে গেলে বৃষ্টিতে খেলা বন্ধ হয় যায়। শেষ পর্যন্ত ম্যাচ অফিসিয়ালস দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করে এবং টেস্ট ড্র হয়।
আগের দিনের ৩ উইকেটে ৫১২ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের আঘাতে দুই উইকেট হারায় লংকানরা। করুনারত্নের ২৪৪ ও ডি সিলভা ফেরেন ১৬৬ রানে। শেষ দিকে হাসারঙ্গার ৪৪ রানে লাঞ্চ বিরতি পর্যন্ত ৮ উইকেটে ৬৪৮ রান করে লংকানরা। এরপর লাঞ্চ বিরতিতে নিজেদের ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ১১২ রানে তাসকিন ৩টি ও ১৬৪ রানে ২ উইকেট নেন তাইজুল।
১০৭ রানে পিছিয়ে থেকে নিজেরদের ২য় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যান সাইফ ও শান্তকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। দুই উইকেটই শিকার করেন সুরঙ্গা লাকমল। এরপর একপ্রান্তে দ্রুত রান তুলে ফিফটি করেন তামিম। দলীয় ৫২ রানের মধ্যে নিজের ফিফটি করে ১৩১ বছরের রেকর্ড ভেঙ্গে দেন তামিম। দলীয় সর্বনিম্ন রানে নিজের ফিফটি করার তালিকায় এখন সবার উপরে তামিম। চা বিরতির আগ পর্যন্ত ২ উইকেটে ১০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ৭৪ ও মুমিনুল অপরাজিত থাকেন ২৩ রানে।
এরপর বৃষ্টি বাধায় আর নামতে পারেনি খেলোয়াড়েরা। ম্যাচ অফিসিয়ালসরা প্রথম টেস্ট ড্র ঘোষণা করে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
